Showing posts with label খেলা. Show all posts
Showing posts with label খেলা. Show all posts

Friday, June 5, 2026

কোন দেশ কতবার বিশ্বকাপ জিতেছে

 





ফুটবল বিশ্বকাপ—বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া আসর। প্রায় এক শতাব্দীর ইতিহাসে বিভিন্ন দেশ একাধিকবার এই শিরোপা জিতেছে। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বকাপের উত্তেজনা যেমন বেড়েছে, তেমনি বদলেছে চ্যাম্পিয়নদের তালিকাও।



এ পর্যন্ত সবচেয়ে সফল দল হিসেবে শীর্ষে রয়েছে ব্রাজিল। তারা মোট ৫ বার বিশ্বকাপ জিতেছে। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২ সালে শিরোপা জিতে ব্রাজিল ফুটবল ইতিহাসে নিজেদের আলাদা উচ্চতায় নিয়ে গেছে।

এরপর যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে দুই ইউরোপীয় পরাশক্তি—জার্মানি ও ইতালি। উভয় দলই ৪ বার করে বিশ্বকাপ শিরোপা জিতেছে। ইতালি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে এবং জার্মানি ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তারা এখন পর্যন্ত ৩ বার বিশ্বকাপ জিতেছে—১৯৭৮, ১৯৮৬ এবং সর্বশেষ ২০২২ সালে।

দুইবার করে শিরোপা জিতেছে ফ্রান্স এবং উরুগুয়ে। ফ্রান্স ১৯৯৮ ও ২০১৮ সালে এবং উরুগুয়ে ১৯৩০ ও ১৯৫০ সালে বিশ্বকাপ জয় করেছে।

এছাড়া একবার করে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড (১৯৬৬ সাল) এবং স্পেন (২০১০ সাল)।

সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত মাত্র আটটি দেশ শিরোপা জিতেছে। প্রতিটি আসরেই নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় থাকে ফুটবল বিশ্ব, আর সেই প্রতিযোগিতাই বিশ্বকাপকে করে তুলেছে আরও অনন্য ও রোমাঞ্চকর।

সূত্র: কালের কণ্ঠ

Thursday, June 4, 2026

বিশ্বকাপ ফুটবলে আসছে একগুচ্ছ নতুন নিয়ম

 






আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন এনেছে আইনপ্রণেতা সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। যদিও নতুন নিয়মগুলো ২০২৬-২৭ মৌসুম থেকে কার্যকর হওয়ার কথা, তবে বিশ্বকাপই হতে যাচ্ছে এসব পরিবর্তনের প্রথম বড় পরীক্ষার মঞ্চ।


মুখ ঢেকে কথা বলা

খেলার মধ্যে উত্তেজনাপূর্ণ মুহূর্তে কোনো খেলোয়াড় যদি হাত, বাহু বা জার্সি দিয়ে মুখ ঢেকে কথা বলেন, তাহলে তাকে লাল কার্ড খেতে হবে। তবে বিপক্ষ দলে খেলা স্বদেশি সতীর্থদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলাপের সময় মুখ ঢাকলে শাস্তি দেওয়া হবে না।

প্রতিবাদে মাঠ ছেড়ে যাওয়া

অনেক সময় দেখা যায় রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেন না খেলোয়াড়। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে কোনো খেলোয়াড় মাঠ ছেড়ে গেলে তাকে সরাসরি লাল কার্ড দেওয়া হবে। একই নিয়ম প্রযোজ্য হবে সেই দলের কর্মকর্তার ক্ষেত্রেও, যিনি খেলোয়াড়দের মাঠ ছাড়তে উসকানি দেবেন। কোনো দলের কারণে ম্যাচ পরিত্যক্ত হলে সেই দলকে পরাজিত ঘোষণা করা হবে।

থ্রো-ইন ও গোলকিক কাউন্টডাউন

রেফারি হাত তুলে পাঁচ সেকেন্ডের দৃশ্যমান কাউন্টডাউন শুরু করবেন। থ্রো-ইনের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে বল মাঠে না আসলে প্রতিপক্ষকে থ্রো-ইন দেওয়া হবে। গোলকিকের ক্ষেত্রে কাউন্টডাউন শেষেও কিক না নেওয়া হলে প্রতিপক্ষকে কর্নার কিক দেওয়া হবে।

মাঠে চিকিৎসা গ্রহণ

ফুটবলে হরহামেশাই খেলোয়াড়রা ইনজুরিতে পড়তে পারেন। এজন্য চিকিৎসা কর্মীরা মাঠে প্রবেশ করে চিকিৎসা দিয়ে থাকেন। সেই আউটফিল্ড খেলোয়াড়কে খেলা পুনরায় শুরুর পর এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলরক্ষকের আঘাত, গোলরক্ষক ও আউটফিল্ড খেলোয়াড়ের মধ্যে সংঘর্ষ, সতীর্থদের মধ্যে সংঘর্ষ, গুরুতর আঘাত (যেমন- কনকাশন বা মাথার আঘাত) এবং পেনাল্টি নেওয়ার আগে কেউ আহত হলে ব্যতিক্রম প্রযোজ্য হবে।

বদলি খেলোয়াড়ের নিয়ম

বদলির বোর্ড দেখানোর পর খেলোয়াড়ের কাছের বাউন্ডারি লাইন দিয়ে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। নির্ধারিত সময়ে মাঠ না ছাড়লে, পুনরায় খেলা শুরুর এক মিনিট পর প্রথম বিরতিতে রেফারির সংকেতে বিকল্প খেলোয়াড় মাঠে নামতে পারবেন। তবে খেলোয়াড়ের আঘাত বা নিরাপত্তাজনিত উদ্বেগের ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে।

ভিএআরের ব্যবহার

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআরের পরিধি আরও বাড়ানো হচ্ছে। ২০১৭ সালে ফিফা প্রতিযোগিতায় প্রথম ব্যবহার এবং ২০১৮ রাশিয়া বিশ্বকাপে প্রথম প্রয়োগের পর এবার ভিএআর আরও বেশি ক্ষেত্রে কাজ করবে। এখন থেকে স্পষ্ট ভুলে দ্বিতীয় হলুদ কার্ড দেওয়া হলে বা ভুল খেলোয়াড়কে কার্ড দেওয়া হলেও ভিএআর হস্তক্ষেপ করতে পারবে। ভুল কর্নার কিকের ক্ষেত্রেও সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে সংশোধন করা গেলে ভিএআর ব্যবহার করা যাবে। এ ছাড়া সেট পিস থেকে বল মাঠে আসার আগে ফাউল হলেও ভিএআর হস্তক্ষেপ করতে পারবে।

হাইড্রেশন বিরতি

প্রতিটি ম্যাচে প্রতি হাফে একটি করে তিন মিনিটের পানি পানের বিরতি থাকবে। যা প্রতি হাফের মাঝামাঝি সময়ে, অর্থাৎ প্রায় ২২তম মিনিটে নেওয়া হবে। তবে রেফারিকে সময় নির্ধারণে কিছুটা নমনীয়তা দেওয়া হয়েছে।র্

গোলরক্ষকের চিকিৎসা

মাঠে গোলরক্ষক চিকিৎসা নেওয়ার সময় উভয় দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে নিজেদের কোচের সাথে 'টাইমআউট' নিতে পারবেন না।

সূত্র: যুগান্তর



Monday, February 9, 2026

সিদ্ধান্ত পরিবর্তন, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

 



ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। ফাইল ছবি: সংগৃহীত


ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে এসে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। মধ্যরাতে পাকিস্তান সরকারের ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়।

পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানায়, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ খেলবে পাকিস্তান দল। এর আগে লাহোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামের উপস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকের পরই পাকিস্তানের অবস্থান পরিবর্তনের বিষয়টি স্পষ্ট হয়।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে আলোচনা সফল হয়েছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে সদস্য দেশগুলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রতিযোগিতায় অংশগ্রহণসংক্রান্ত প্রতিশ্রুতি সম্মান করতে সম্মত হয়েছে।

এর পরদিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশসহ শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং আরও কয়েকটি দেশ বিশ্ব ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পাকিস্তানকে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানিয়েছে।

নাকভি প্রধানমন্ত্রীকে আরও জানান, বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘটনায় বাংলাদেশকে কোনো শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। পাশাপাশি ২০৩১ সালের বিশ্বকাপের আগে বাংলাদেশকে একটি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর টেলিফোনে কথা হওয়ার কথাও সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম আগেই জানিয়েছিলেন, ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে দর–কষাকষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া কয়েকটি শর্ত বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট ছিল। বিশ্বকাপ বর্জনের কারণে বাংলাদেশ যেন কোনো শাস্তি বা ক্ষতির মুখে না পড়ে, সে বিষয়টি বৈঠকে বিশেষভাবে তুলে ধরেন পিসিবি চেয়ারম্যান।

দেশে ফিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, ক্রিকেটের সামগ্রিক স্বার্থ বিবেচনায় ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছেন বিসিবি সভাপতি।

সবশেষ ঘোষণায় স্পষ্ট হয়েছে, আলোচনার ফল হিসেবে পাকিস্তান নির্ধারিত সূচিতেই ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে এবং একই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।


সূত্র: ইত্তেফাক

Wednesday, February 4, 2026

বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি: পাকিস্তান

 


শেহবাজ শরীফের মতে, খেলার মাঠে কোনো ধরনের রাজনীতি হওয়া উচিত নয়।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট করার আনুষ্ঠানিক কারণ ব্যাখ্যা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মূলত নিরাপত্তাজনিত কারণে ভারত সফরে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান এই কঠোর অবস্থান নিয়েছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে শেহবাজ শরীফ স্পষ্ট করে জানান, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার সিদ্ধান্তটি অন্যায্য এবং এর প্রতিবাদেই তারা ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের এই ঘোষণার ফলে টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণের ম্যাচটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, টি-২০ বিশ্বকাপ নিয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং আমরা ভারতের বিরুদ্ধে খেলব না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, খেলার মাঠে কোনো ধরনের রাজনীতি হওয়া উচিত নয়। 

তিনি আরও যোগ করেন, পাকিস্তান অত্যন্ত বিবেচনামূলক একটি সিদ্ধান্ত নিয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে থাকা তাদের নৈতিক দায়িত্ব। শেহবাজ শরীফের মতে, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের এই সিদ্ধান্তটি ছিল সময়োপযোগী ও উপযুক্ত। এর আগে পাকিস্তান ম্যাচ না খেলার কথা জানালেও এর পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেনি।


পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে যে, তারা এই ম্যাচে অংশ নেবে না। 

এই ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পাকিস্তানকে কঠোর সতর্কতা প্রদান করেছে। সংস্থাটি জানিয়েছে, পাকিস্তান যদি শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে মাঠে না নামে, তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

উল্লেখ্য, ভারত সফরে যেতে অসম্মতি জানানোয় আইসিসি বাংলাদেশকে মূল আসর থেকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এরপর থেকেই পাকিস্তান বাংলাদেশের এই সিদ্ধান্তের প্রতি সংহতি জানিয়ে আসছিল। পাকিস্তানের এই নজিরবিহীন বয়কটের সিদ্ধান্তে বিশ্ব ক্রিকেটে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

একদিকে যেমন সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো বিপুল আর্থিক ক্ষতির শঙ্কায় রয়েছে, অন্যদিকে রাজনৈতিক বৈরিতার প্রভাব খেলার মাঠে পড়ায় ক্রিকেট ভক্তরা হতাশ হয়েছেন। এখন দেখার বিষয়, আইসিসির শাস্তির হুমকি উপেক্ষা করে পাকিস্তান তাদের এই অবস্থানে অটল থাকে কি না।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড



Saturday, January 31, 2026

ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা, ভেন্যু বদলের গুঞ্জন

 


ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ঘনীভূত হচ্ছে শঙ্কার কালো মেঘ। দেশটিতে প্রাণঘাতী নিপা ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করায় ইংল্যান্ডের মতো পরাশক্তি দেশ টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে আপত্তি জানিয়েছে। ইংল্যান্ডের আপত্তির পর এখন অস্ট্রেলিয়াও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যা টুর্নামেন্ট আয়োজন নিয়ে নতুন প্রশ্ন তুলছে।

অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন, নিপাহ পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আপাতত অসুস্থ যাত্রীদের জন্য বিদ্যমান স্বাস্থ্যবিধিতে পরিবর্তনের প্রয়োজন নেই, তবে অস্ট্রেলিয়া সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হলেও অস্ট্রেলিয়ার বিমানবন্দরগুলোতে এখনো নতুন কোনো বিধি-নিষেধ আরোপ করা হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিপাহ ভাইরাস করোনাভাইরাসের চেয়েও বেশি প্রাণঘাতী হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। পরিস্থিতি মোকাবেলায় ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক, গগলস ও পিপিই ব্যবহারের কঠোর নির্দেশনা জারি করেছে।

এই পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

আন্তর্জাতিক পর্যায়ে নিপাহ ভাইরাসের ঝুঁকি নিয়ে আলোচনা জোরদার হওয়ায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যেও সতর্কতা বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম আরো জানিয়েছে, ইংল্যান্ডের অবস্থানের পর ইউরোপের কয়েকটি দেশও ভারতে খেলতে অনাগ্রহ প্রকাশ করছে। এমনকি পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২০ দল নিয়ে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের মোট ৫৫টি ম্যাচের মধ্যে ২০টি শ্রীলঙ্কায় এবং বাকি ৩৫টি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ এর আগে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন প্রত্যাখ্যান করেছিল আইসিসি, যা বর্তমান পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

সূত্র: বিডি প্রতিদিন


Tuesday, December 23, 2025

এক ওভারে ৫ উইকেট শিকারে বিশ্বরেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ান পেসার

 

ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক নতুন কীর্তি গড়েছেন। কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে তিনি এক ওভারে পাঁচ উইকেট নিয়েছেন, যা কোনো পুরুষ বা নারী ক্রিকেটারের দ্বারা আন্তর্জাতিক পর্যায়ে প্রথমবারের মতো ঘটেছে।   মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বালিতে সিরিজের প্রথম ম্যাচে কম্বোডিয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করছিল ১৫ ওভারের পর তাদের সংগ্রহ ছিল ১০৬ রান, হাতে ৫ উইকেট।

 ১৬তম ওভারে প্রিয়ান্দানা বল করতে নামার পর প্রথম তিন বলে তিনটি উইকেট নেন এবং হ্যাটট্রিক সম্পন্ন করেন। পরবর্তী দুই বলেও তিনি উইকেট নেন, মাত্র ১ রান খরচ করে ওভারটি শেষ করেন। এই অসাধারণ বোলিংয়ে ইন্দোনেশিয়ার জয় নিশ্চিত হয় ৬০ রানে।   বল হাতে ইতিহাস গড়ার আগে প্রিয়ান্দানা ব্যাট করেও অবদান রাখেন। ওপেনিংয়ে নেমে ১১ বলে ৬ রান করেন। তবে দলের ইনিংসের মূল নায়ক ছিলেন উইকেটকিপার-ব্যাটার ধর্ম কুসুমা, যিনি ৬৮ বলে ১১০* রানের দারুণ ইনিংস খেলেন।   

 আন্তর্জাতিক ক্রিকেটে এটি প্রথমবার হলেও ঘরোয়া বা অন্যান্য স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়া আগে দুইবার ঘটেছে। ২০১৩-১৪ মৌসুমে বাংলাদেশের আল-আমিন হোসেন এবং ২০১৯-২০ মৌসুমে ভারতের অভিমন্যু মিথুন এই কীর্তি গড়েছিলেন।এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে চার উইকেট নেওয়ার ঘটনা ১৪ বার ঘটেছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ২০১৯ সালে লাসিথ মালিঙ্গার নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চার বলে চার উইকেট নেওয়া।

সূত্র : যুগান্তর



Wednesday, December 17, 2025

আইপিএলে মুস্তাফিজ ঝড়, পড়ে গেলো কাড়াকাড়ি

 
                       -  ফাইল ছবি

মুস্তাফিজুর রহমানকে নিয়ে এবার রীতিমতো আইপিএলে কাড়াকাড়ি পড়ে গেলো। আইপিএলে কিছুটা ফিঁকে হয়ে আসা ফিজ যাত্রায় এবার যেনো লাগল নতুন রঙ। ঘুরে দাঁড়িয়ে চমক দেখানো যাকে বলে, ঠিক সেটাই করে দেখালেন ফিজ। এমন কাণ্ড ঘটে গেছে যে, এতে একটা সময় যারা ফিজের আইপিএল যাত্রার শেষ দেখেছিলেন; তাদের চোখও নিশ্চয়ই ছানাবড়া হবে। অনেকে হয়তো নিশ্চিত হওয়ার জন্য আরও দু-চারবার চোখ কচলে নেবেন। কারণ, ঘটনাটা যে আসলেই বিস্ময়কর।

এবারের আইপিএল নিলামে বাজিমাত করেছেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার মুস্তাফিজ। তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছে শাহরুখ খানের দল কলকাতা নাইটরাইডার্স (কেকেআর)। 

নিজের আইপিএল ক্যারিয়ারে সর্বোচ্চ দাম পেলেন দ্য ফিজ। বাংলাদেশের বাঁ-হাতি পেসারের এবারের ভিত্তি মূল্য ছিলো ২ কোটি রুপি। 

নিলাম টেবিলে মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি হয় চেন্নাই সুপার কিংস আর কেকেআরের মধ্যে। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে তাকে দলে টানতে আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস। গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলেছেন তিনি। তাকে দলে নিতে রীতিমতো মরিয়া ছিলেন আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি। 

তবে পাশার দান উল্টে দিতে থাকে কেকেআর। চেন্নাইয়ের সঙ্গে লড়াই করতে করতে ফিজের দাম উঠে যায় ১০ কোটি ‍রুপির কাছাকাছি। মাঝমাখে ফিজকে দলে টানতে দিল্লিও আগ্রহ দেখিয়েছিল। 

মুস্তাফিজকে নিয়ে এবার নিলামে বাড়তি আগ্রহ থাকতে পারে বলে ধারণা ছিল আগে থেকেই। অনেক দিন ধরেই এই সংস্করণে দারুণ ফর্মে আছেন তিনি। তবে আইপিএল চলার সময় দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজও আছে। তাই একটু শঙ্কার জায়গাও ছিল তার প্রতি দলগুলোর দৃষ্টিভঙ্গির জায়গা নিয়ে। তবে শেষ পর্যন্ত নিলামে চমক দেখালো।

নিলামের মূল ধাপগুলোর পর বাকি থাকা ক্রিকেটারদের মধ্যে যাদের প্রতি দলগুলির আগ্রহ আছে, সেই তালিকা নিয়ে 'অ্যাকসিলারেটেড' একটি রাউন্ড হয়। সেখানেই তোলা হয় মুস্তাফিজের নাম। এর আগে বাংলাদেশের কোন ক্রিকেটারের আইপিএলে এতো দাম ওঠেনি। 

আইপিএলে ২০১৬ সালে মুস্তাফিজের অভিষেক। প্রথম মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদে খেলে বাজিমাত করেন তিনি। আইপিএলের উদীয়মান হয়ে হায়দরাবাদকে শিরোপা জেতান। এরপর থেকে নিয়মিত আইপিএলে খেলছেন টাইগার এই তারকা। আট মৌসুমের আইপিএল ক্যারিয়ারে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নিয়েছেন তিনি।

হায়দরাবাদের পর তাকে রাজস্থানের জার্সিতে দেখা যায়। মুম্বাই ইন্ডিয়ান্সে ও দিল্লি ক্যাপিটালসের পরে চেন্নাইয়ে খেলেছেন। এবার খেলবেন কেকেআরে। তার আগে কলকাতার দলটির জার্সি পরেছেন সাকিক আল হাসান ও মাশরাফি মর্তুজা। 


সূত্র:  প্রতিদিন/নাজমুল

Wednesday, March 5, 2025

অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

 


টানা তৃতীয়বারের মত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। মঙ্গলবার (৪ মার্চ) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত ৪ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। সর্বশেষ দুই আসরের ফাইনাল খেলেছিল ভারত। ২০১৩ সালে শিরোপা জিতলেও, ২০১৭ সালে রানার্স-আপ হয় টিম ইন্ডিয়া।

দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে উদ্বোধনী বিচ্ছিন্ন হবার পর পর দ্বিতীয় উইকেটে ৩২ বলে ৫০ রানের জুটি গড়েন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথ। ৫টি চার ও ২টি ছক্কায় ৩৩ বলে ৩৯ রানে থামেন হেড।

এরপর মার্নাস লাবুশেনের সাথে ৫৬ রান যোগ করেন স্মিথ। জুটিতে ২৯ রান করে আউট হন লাবুশেন। উইকেটরক্ষক জশ ইংলিশ ১১ রানে বিদায়ের পর ক্যারির সাথে ৫৪ রানের জুটি গড়েন স্মিথ। 

ওয়ানডেতে ৩৫তম হাফ-সেঞ্চুরির ইনিংস খেলে ৭৩ রানে আউট হন স্মিথ। ৯৬ বল ৪টি চার ও ১টি ছক্কা হাকান তিনি। 

দলীয় ১৯৮ রানে স্মিথ ফেরার পর অস্ট্রেলিয়ার রানের চাকা ঘুড়িয়েছেন ক্যারি। ওয়ানডেতে ১২তম হাফ-সেঞ্চুরি তুলে দলীয় ২৪৯ রানে থামেন তিনি। ৫৭ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৬১ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার। 

শেষ দিকে বেন ডোয়ার্শিসের ১৯ ও নাথান এলিসের ১০ রানের কণ্যাণে সব উইকেট হারিয়ে ২৬৪ রান করে অস্ট্রেলিয়া। 

ভারতের মোহাম্মদ সামি ৩টি, বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট নেন।

জবাবে ৪৩ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ২৮ ও শুভমান গিল ৮ রান করেন। 

তৃতীয় উইকেটে ৯১ রানের জুটিতে ভারতকে লড়াইয়ে ফেরান বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। ৪৫ রানে থামেন আইয়ার। 

এরপর অক্ষর প্যাটেলের সাথে ৪৪ ও লোকেশ রাহুলকে নিয়ে ৪৭ রানের জুটিতে ভারতের জয়ের পথ তৈরি করেন কোহলি। ৫টি চারে ৯৮ বলে কোহলি ৮৪ রানে থামলে, ষষ্ঠ উইকেটে ৩৪ রানের জুটিতে ভারতের জয়ের পথ সহজ করে ফেলেন রাহুল ও হার্দিক পান্ডিয়া। 

পান্ডিয়া ২৮ রানে আউট হবার পর জাদেজাকে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন রাহুল। জাদেজা ২ ও রাহুল ৪২ রানে অপরাজিত থাকেন। 

অস্ট্রেলিয়ার এলিস ও জাম্পা ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ভারতের কোহলি। 

আগামীকাল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের বিপক্ষে ৯ মার্চ দুবাইয়ে ফাইনাল খেলতে নামবে ভারত। 

ইত্তেফাক/এমএএম

Monday, December 30, 2024

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে বরিশাল

 



পর্দা উঠলো বিপিএলে একাদশ আসরের। উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় দু'দল। এবারের আসরের বেশ শক্তিশালী দল গড়েছে বরিশাল। কাইল মায়ার্স, মোহাম্মদ নবি ফাহিম আশরাফ ও শাহীন আফ্রিদি এই চার বিদেশিকে নিয়ে একাদশ সাজিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

অন্যদিকে শক্তির বিচারে কিছুটা পিছিয়ে রাজশাহী। এই ম্যাচে তিন বিদেশি ক্রিকেটার নিয়ে একাদশ সাজিয়েছে তারা। রায়ান বার্ল, মোহাম্মদ হারিস ও লাহিরু সামারাকুন আছেন একাদশে। 

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, তানভীর ইসলাম, রিপন মন্ডল। 

দুর্বার রাজশাহী একাদশ: মোহাম্মদ হারিস, এনামুল হক বিজয় (অধিনায়ক), জিশান আলম, আকবর আলি, ইয়াসির আলি, এস এম মেহেরাব, রায়ান বার্ল, লাহিরু সামারাকুন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ, হাসান মুরাদ। 

Search This Blog

Powered by Blogger.