Monday, October 20, 2025

গাজার ২০ হাজারের বেশি শিশু কি সন্ত্রাসী ছিল, ট্রাম্পকে প্রশ্ন খামেনির

 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রকে গাজায় ইসরায়েলি গণহত্যার মূল সহযোগী উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি বলেছেন, 'মার্কিন প্রেসিডেন্ট বলছেন যে, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। চার বছর বয়সী, পাঁচ বছর বয়সী এবং নবজাতক - তোমরা তাদের মধ্যে ২০ হাজারেরও বেশি হত্যা করেছ! এই শিশুরা কি সন্ত্রাসী ছিল? তোমরাই সন্ত্রাসী!'

সোমবার (২০ অক্টোবর) এক বক্তৃতায় খামেনি বলেন, 'মার্কিন সম্পদ এবং অস্ত্রশস্ত্র জায়নবাদী সরকারকে প্রচুর পরিমাণে সরবরাহ করা হয়েছে - যাতে গাজার অসহায় জনগণের ওপর তা নিক্ষেপ করা যায়। এই অপরাধের অংশীদার হলো যুক্তরাষ্ট্র।'

সম্প্রতি মিশরে গাজা শীর্ষ সম্মেলনে ট্রাম্পের দেওয়া বক্তব্যের দিকে ইঙ্গিত করে খামেনি বলেন, 'মার্কিন প্রেসিডেন্ট শুধু কিছু কথা এবং বাহবা দিয়ে অধিকৃত ফিলিস্তিনে বসবাসরত হতাশ জ্যনবাদীদের আশা জাগানোর এবং মনোবল বাড়ানোর চেষ্টা করেছিলেন। মার্কিন প্রেসিডেন্টের অধিকৃত ফিলিস্তিন ভ্রমণ সম্পর্কে এটি আমার বিশ্লেষণ।'

তিনি সতর্ক করে বলেন, 'ইরানি ক্ষেপণাস্ত্রগুলো জায়নবাদী সরকারের কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রের গভীরতা ধ্বংস করতে সক্ষম হয়েছিল। সশস্ত্র বাহিনী এই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেছে এবং প্রয়োজনে আবারও এগুলো ব্যবহার করবে।'

খামেনি উল্লেখ করেন, 'জায়নবাদীরা আশা করেনি যে, ইরানি যুবকদের হাতে তৈরি একটি ক্ষেপণাস্ত্র তার আগুন এবং অগ্নিশিখার সাহায্যে তাদের (ইসরায়েলি) কিছু সংবেদনশীল গবেষণা কেন্দ্রের গভীরতা ছাই করে ফেলবে। কিন্তু তাই ঘটেছে।'

তিনি আরও বলেন, 'মার্কিন প্রেসিডেন্ট গর্ব করে বলছেন যে, তারা ইরানের পারমাণবিক শিল্পে বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে। খুব ভালো, তোমার স্বপ্নে!'

সূত্র : ইত্তেফাক


No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.