পঞ্চগড়ে হিমশীতল বাতাস ও হালকা কুয়াশায় ঠাণ্ডা অব্যাহত রয়েছে। তাপমাত্রা ওঠানামা করলেও বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকায় শীতের অনুভূতি বেশি হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, যানবাহন চালক, শিশু ও বয়স্করা।
এ ছাড়া হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগীর চাপ বেড়েছে।
গতকালের তুলনায় আজ সোমবার তাপমাত্রা কিছুটা কমেছে। গতকাল সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ ১ ডিগ্রি কমে ১২ ডিগ্রি সেলসিয়াসে এসে ঠেকেছে এই জেলার তাপমাত্রা।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘এ অঞ্চলটি হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসের প্রভাবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা আবারও ১২ ডিগ্রির ঘরে নেমে গেছে।
এতে কনকনে শীত অনুভূত হচ্ছে। আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। সামনের দিকে তাপমাত্রা ধীরে ধীরে আরো কমতে পারে।
The End

No comments:
Post a Comment